শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে দুই প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা 

    লক্ষ্মীপুরে দুই প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। 

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে জেলা সদর হাসপাতালের সামনে একতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে বিসমিল্লাহ হোটেলে বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ কেক ও ব্রেড পাওয়া যায় এবং বাসি গরুর চর্বি দিয়ে বিভিন্ন খাবার রান্না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    ভোক্তা অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন