বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শীতের শাল বিতরণ

    ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শীতের শাল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শীতার্ত মানুষের জন্য উষ্ণতার ছোঁয়া নিয়ে মানবিক উদ্যোগ নিয়ে শীতার্তের মাঝে শাল বিতরণ করছেন।

    ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ইউপি সদস্য ও সদস্যাদের মাঝে উষ্ণ শাল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, চেয়ারম্যানের এ ধরনের মানবিক প্রয়াস তাদের আরও অনুপ্রাণিত করে। চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “শীতের মৌসুমে মানুষের কষ্ট কমাতে ছোট্ট এ উদ্যোগ নিয়েছেন তিনি । সবসময় চেষ্টা করি ইউনিয়নের মানুষের পাশে থাকতে।”

    ইউনিয়ন পরিষদের সদস্যরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, চেয়ারম্যানের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা সিংড়া ইউনিয়নকে আরও সেবামুখী করে তুলছে। ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামগ্রিক উন্নয়ন ও মানবিক সেবায় চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আরও সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন