শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিরাজগঞ্জে শালীসি বৈঠকে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

    সিরাজগঞ্জে শালীসি বৈঠকে ভ্যান চালককে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার (১০ ডিসেস্বর)  রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।

    জানা যায়, বুধবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে এঘটনা ঘটে। নিহত হারান আলী শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

    নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে শালিসি বৈঠক বসে। বৈঠকে শেষ দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, আামার পিতা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগিনা আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হই। গুরুতর আহত আমার পিতা হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, নিহতের মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে।

    সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।  আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন