বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রেমের প্রলোভন ও শ্লীলতাহানির অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রেমের প্রলোভন ও শ্লীলতাহানির অভিযোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সিরাজগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ, শ্লীলতাহানি, মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল (২৭) শেখের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন (১৭) বলেন, প্রায় ১১ মাস আগে ফেসবুকে পরিচয় হয় সিরাজগঞ্জের সাহেদনগর বেপারীপাড়া এলাকার মোঃ জুয়েল নামের ওই যুবকের সাথে। প্রথমে বন্ধুত্ব হলেও পরে জুয়েল প্রেমের প্রস্তাব দিতে থাকে এবং বিয়ের আশ্বাসে নানা সময় বিভিন্ন স্থানে ডেকে নিয়ে তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, বিয়ের কথা বললে জুয়েল জানায়—দলীয় পদ পাওয়ার পরই সে বিয়ে করবে। পরবর্তীতে দলীয় পদ পাওয়ার পরও সে প্রতিশ্রুতি থেকে সরে আসে এবং ম্যাসেঞ্জার ও মোবাইলে থাকা ১১ মাসের কথোপকথনসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মুছে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ৯ ডিসেম্বর  সন্ধ্যা সাড়ে ৫টা দিকে ফাতেমা খাতুন বিয়ের বিষয়ে কথা বলতে জুয়েলের বাড়িতে গেলে তার মা ও পরিবারের অন্য সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। একই সঙ্গে হুমকি দেওয়া হয়—ভবিষ্যতে আবার তাদের বাড়িতে গেলে তাঁকে ‘জীবন থেকে শেষ করে দেওয়া’ হবে বলে তারা জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন