বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপের সিরাম

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপের সিরাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গোলাপের সিরাম প্রাকৃতিক উপাদানে তৈরি একটি ত্বক পরিচর্যার পণ্য, যা ত্বককে নরম, উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে। গোলাপের প্রাকৃতিক এ্যাসেন্স ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, নানান পরিবেশগত দূষণ থেকে রক্ষা করে এবং ত্বককে স্বাভাবিক উজ্জ্বলতা প্রদান করে। প্রতিদিন ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং কোমলতা বজায় রাখতে সহায়ক।

গোলাপের সিরাম রেসিপি

যা লাগবে:

  • গোলাপের পাপড়ি ১ কাপ
  • গোলাপ জল ½ কাপ
  • অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ
  • ভিটামিন-E অয়েল ১ ক্যাপসুল (ইচ্ছা হলে)

যেভাবে বানাবেন:

  • গোলাপের পাপড়ি ধুয়ে অল্প গোলাপ জল দিয়ে ৫ মিনিট হালকা গরম করুন।
  • যখন পাপড়ি নরম হবে, ব্লেন্ড করে ছেঁকে পিওর রোজ এক্সট্র্যাক্ট বের করুন।
  • একটি পরিষ্কার বাটিতে নিন অ্যালোভেরা জেল + রোজ এক্সট্র্যাক্ট।
  • ভালোভাবে মিশিয়ে নিন (সিরামের মতো পাতলা–ঘন মাঝারি টেক্সচার রাখবেন)।
  • চাইলে ১ ক্যাপসুল ভিটামিন-E মেশাতে পারেন।
  • কাচের বোতলে ভরে ফ্রিজে রাখুন (৭–১০ দিন ভালো থাকে)।

বেনিফিট

  • স্কিন ব্রাইট ও গ্লো আনে
  • রেডনেস ও ইনফ্লেমেশন কমায়
  • স্কিন সফট ও হাইড্রেটেড করে
  • পোরস টাইট করতে সাহায্য করে
  • দাগ-ছোপ ও ট্যান হালকা করে
  • ন্যাচারাল রোজ ফ্র্যাগরেন্স স্কিনকে রিফ্রেশ রাখে

কীভাবে ব্যবহার করবেন:
রাতে ফেস ওয়াশ করে হালকা ভেজা স্কিনে ২–৩ ড্রপ সিরাম লাগিয়ে মৃদু ম্যাসাজ করুন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন