শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোগডাঙ্গা ইউনিয়ন শাখা অফিস উদ্ভোধন

    ভোগডাঙ্গা ইউনিয়ন শাখা অফিস উদ্ভোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংংলাদেশ কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন শাখা অফিস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সদরের পাটেশ্বরী বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি  হাফেজ মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই মনোনীত কুড়িগ্রাম ২ আসনের আসন্ন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব নূর বকত, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা মুফতি মোজাম্মেল হক আইমানী, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার চেয়ারম্যান, কুড়িগ্রাম  সদর শাখার সেক্রেটারি মোঃ ওমর ফারুক, বাংলাদেশ মুজাহিদ কমিটির কুড়িগ্রাম শাখার ইমাম কাম অডিটর হযরত মাওলানা মোঃ আবুল কাশেম আজাদ, ইসলামী যুব  আন্দোলন কুড়িগ্রাম সদর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    তারা বলেন, গলিয়ারা উত্তর ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মূল্যবোধভিত্তিক রাজনীতির ধারা সুসংহত করা হবে। বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আদর্শভিত্তিক রাজনীতি করে। এই রাজনীতির মূল লক্ষ্য হল ইসলামি শাসনব্যবস্থা কায়েম করা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা।

    অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন