শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে মহিলা সমাবেশে ধানের শীষে ব্যাপক সাড়া

    সীতাকুণ্ডে মহিলা সমাবেশে ধানের শীষে ব্যাপক সাড়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ধানের শীষের পক্ষে সমর্থন আদায় ও নারী ভোটারদের উৎসাহ দিতে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিরা ইউনিয়ন মহিলা দলের আয়োজনে ‘একটি কমিউনিটি সেন্টার’ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে শত শত নারী নেত্রী–কর্মী অংশ নেন।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন,“নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। আজকের এই উপস্থিতি প্রমাণ দেয়, পরিবর্তনের মঞ্চ তৈরি হয়ে গেছে। ধানের শীষে ভোট দিয়ে আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে।”

    তিনি আরও যোগ করেন যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনগণের সমর্থন দ্রুত ধানের শীষের দিকে ঝুঁকছে।

    মহিলা দল নেতৃবৃন্দরা জানান, নারী সমাজ এখন পরিবর্তনের অগ্রদূত। তারা বলেন,“নারী জাগলেই দেশ জাগবে, গণতন্ত্র জাগবে। আমরা শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই— আর সে পথেই ধানের শীষ।”

    সমাবেশের পুরো সময়জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। নারীদের হাতে ধানের শীষের প্রতীক সম্বলিত ব্যানার–ফেস্টুন, স্লোগান আর করতালিতে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে সবাই ঐক্য ও পরিবর্তনের বার্তা নিয়ে মাঠ ছাড়েন।

    মোটর শোভাযাত্রায় দারোগাহাট থেকে অলংকার পর্যন্ত রাস্তাজুড়ে মানুষের ঢল

    সন্ধ্যার দিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন প্রদর্শনের লক্ষ্যে একটি বিশাল মোটর শোভাযাত্রা বের করা হয়।

    দারোগাহাট থেকে শুরু হয়ে অলংকার মোড় পর্যন্ত দীর্ঘ এই শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ অংশ নেয়। পথজুড়ে দলীয় নেতাকর্মীদের স্লোগানে উৎসবের আবহ সৃষ্টি হয়।

    স্থানীয়রা জানান,সাম্প্রতিক বছর গুলোতে সীতাকুণ্ডে এত বড় ও সুশৃঙ্খল মোটর শোভাযাত্রা দেখা যায়নি। শোভাযাত্রায় অংশ নিয়ে কর্মী–সমর্থকরা বলেন,“এবারের নির্বাচনে পরিবর্তন অনিবার্য। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে।পরে মোটর শোভাযাত্রায় দারোগাহাট থেকে অলংকার মোড়ে এসে শেষ হয় ধানের শীষের সমর্থনে শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন