বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার

    ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক আবার তার 'অরিজিনাল' বা মৌলিক ব্যবহার-বান্ধব রূপে ফিরে যাচ্ছে, তবে এবার আরও আধুনিক, দ্রুত এবং আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে।

    নতুন আপডেটে ছবি দেখা, বন্ধুদের সঙ্গে চ্যাট করা কিংবা মার্কেটপ্লেসে কেনাবেচা—সবকিছুই আরও সহজ, সুন্দর ও ঝামেলাহীন হবে। ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচারগুলোর ছোঁয়া এবার ফেসবুক অ্যাপের নকশায় যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যাবে।

    মেটা জানিয়েছে, তারা এবার বন্ধু, ছবি, বার্তা আদান-প্রদান ও মার্কেটপ্লেসকে একেবারে সামনে এনে অ্যাপটি সাজাচ্ছে। বহুদিন ভার্চুয়াল জগত নিয়ে কাজ করার পর এবার তারা অ্যাপটিকে আবার ব্যবহারকারীর হাতে ফিরিয়ে দিতে চাইছে। যুক্তরাষ্ট্রে জেন জেডের অর্ধেকের বেশি নিয়মিত মার্কেটপ্লেস ব্যবহার করেন এ তথ্য মাথায় রেখে নেভিগেশন বারেই যুক্ত করা হচ্ছে মার্কেটপ্লেস, যা আগে ‘মোর মেন্যু’তে লুকিয়ে থাকত।

    ইনস্টাগ্রামে রিলস ও মেসেজিং জনপ্রিয় হওয়ায় সেই অভিজ্ঞতাকে এবার ফেসবুকেও বাড়ানো হচ্ছে। নেভিগেশন বারে আসবে প্রোফাইল ট্যাব, যা ব্যবহারকারীরা নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। ছবিতে ডাবল ট্যাপে লাইক, গ্রিড ভিউ, ফুলস্ক্রিন ফটো সব মিলিয়ে ছবি দেখা হবে আগের চেয়ে অনেক সহজ। অনুসন্ধানেও আসছে গ্রিড সার্চ, আর চলছে পূর্ণ-পর্দায় ছবি–ভিডিও দেখার পরীক্ষা।

     স্টোরি বা পোস্ট তৈরি করাও হবে দ্রুত ও সহজ। ছবি বা ভিডিওতে মিউজিক যোগ করা, কোন বন্ধুকে ট্যাগ করা, কিংবা অডিয়েন্স বাছাই সব কিছুই থাকবে চোখের সামনে। ফিড, গ্রুপ ও রিলসের কমেন্ট সিস্টেমেও আসছে বড় আপডেট সহজ রিয়্যাক্ট, কমেন্ট পিন, ব্যাজ দেখা এবং টক্সিক আচরণ গোপনে রিপোর্ট করার সুবিধা। 

    প্রোফাইলেও যুক্ত হচ্ছে নতুন তথ্য যোগ করার অপশন শখ, আগ্রহ, গান, টিভি শো সবই চাইলে যুক্ত করে শেয়ার করা যাবে। নতুন ফিচারগুলো ফিডের র‍্যাংকিংয়েও প্রভাব ফেলবে বলে জানিয়েছে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী রোল আউট হবে এই আপডেট। কিছু ফিচার কেবল মোবাইল অ্যাপে পাওয়া যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন