বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • বোদা থানা পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত

    বোদা থানা পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় জেলায় অপরাধ দম‌ন,আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন,ওয়া‌রেন্ট তা‌মিল,মাদক উদ্ধার ও মামলা নিষ্প‌ত্তির জন‌্য বোদা থানা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।

    জেলা পু‌লি‌শের মাষ্টার প‌্যারেড,মা‌সিক কল‌্যান সভা ও ক্রাইম কনফা‌রেন্স অনুষ্ঠানে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ র‌বিউল ইসলাম জেলার ৫ টি থানার ম‌ধ্যে ন‌ভেম্বর মাসে অপরাধ দম‌ন,আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন,ওয়া‌রেন্ট তা‌মিল,মাদক উদ্ধার ও মামলা নিষ্প‌ত্তির জন‌্য শ্রেষ্ঠ থানা হি‌সে‌বে বোদা থানা‌কে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ জেলার সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

    বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সে‌লিম মা‌লিক শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক গ্রহণ করে গণমাধ্যমকর্মীদের জানান, আমি বোদা থানায় সদ্য যোগদান করেছি। আমার পূর্বের ষ্টেশন কুড়িগ্রাম জেলার রৌমারী থানাও নভেম্বর মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে। যেকোন পুরস্কার ই দায়িত্বশীলতার গতিকে বাড়িয়ে দেয়। এই পুরস্কার বোদা থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যদের অর্জন। আগামীতে এই সাফল্যকে ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন