শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, মর্যাদা বজায় রাখাও জরুরি

    ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, মর্যাদা বজায় রাখাও জরুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্পর্ককে সুন্দর ও সুস্থভাবে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে হারানো বা আত্মসম্মান নষ্ট করার কোনও প্রয়োজন নেই। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং ব্যক্তিগত মর্যাদা ও সীমারেখা বজায় রেখে সম্পর্ককে শক্তিশালী করা।

    সম্পর্কে ভারসাম্য রাখতে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ:

    ১. নির্ভরশীলতা এড়িয়ে চলুন: কোনো সম্পর্কেই দু’জনেরই সমান অবদান থাকা জরুরি। সব দায়িত্ব একা নিলে সম্পর্ক ভারসাম্যহীন হয়ে পড়ে।

    ২. নিজের লক্ষ্য ও জীবনকে থামাবেন না: নিজের স্বপ্ন ত্যাগ করে কেবল অন্যের জন্য সময় দেওয়ার চেষ্টা সম্পর্ককে শক্তিশালী করে না। সুস্থ সম্পর্ক দু’জনের ব্যক্তিগত লক্ষ্যকে সম্মান করে।

    ৩. অসম্মান মেনে নেবেন না: রাগ বা দুঃখ স্বাভাবিক, কিন্তু গালাগাল, চিৎকার বা অপমান কখনও গ্রহণযোগ্য নয়। সম্পর্কের মধ্যে সীমা থাকা জরুরি।

    ৪. যোগাযোগে ভারসাম্য রাখুন: অসমান বিনিয়োগ, যেমন আপনি পুরো মন দিয়ে লিখছেন আর অন্যজন এক শব্দে উত্তর দিচ্ছে, তা সুস্থ সম্পর্কের জন্য হুমকি।

    ৫. দূরে সরে যাওয়া কাউকে জোর করবেন না: যে সত্যিই থাকতে চায়, সে নিজে থেকেই থেকে যায়। বারবার দূরে গেলে আত্মসম্মান রক্ষা করে একটু পিছিয়ে থাকা উচিত।

    ৬. সম্পর্কের বাইরে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলা: অতিরিক্ত ঘনিষ্ঠ “বন্ধুত্ব” সম্পর্ককে আঘাত করতে পারে। সীমানা নির্ধারণ করা প্রয়োজন।

    ৭. নেতিবাচক আচরণকে পুরস্কৃত করবেন না: অযথা রাগ, অভিমান বা ম্যানিপুলেশন বারবার সহ্য করলে তা স্বাভাবিক হয়ে যায়। সুস্থ সম্পর্ক স্পষ্ট, শান্ত ও দৃঢ় সীমানায় দাঁড়িয়ে থাকে।

    ভালোবাসা কখনও আত্মসম্মান নষ্ট করার মতো হওয়া উচিত নয়। একজন শক্তিশালী মানুষ মানে আধিপত্য নয়, বরং সচেতন, সৎ ও সম্মানজনক। নিজেকে হারাবে না, নিজের মূল্য ধরে রাখবে, এবং এমন কাউকে খুঁজবে যে আপনার সীমানা ও মর্যাদা বোঝে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন