শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’এর সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত

    ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’এর সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা শাখার কার্যক্রমকে নতুন গতি ও উদ্দীপনা যোগ করার বিষয়ে আলোচনা করা হয়, যা আগামীদিনে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি প্রদান করে।

    সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক শেখ মোঃ ইব্রাহিম। এছাড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবু মংপ্রু চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নিপু বিকাশ ত্রিপুরা ও দফতর সম্পাদক নিথোয়াই মার্মা।

    সভায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল-আমিন সম্রাটসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

    এই অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হস্তান্তর করা হয়। নেতৃবৃন্দ বলেন, এই অনুমোদন জেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

    সভায় বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয় যে, শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। নেতৃবৃন্দ বলেন, “ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন, সমঅধিকার ও জাতীয়তাবাদী চেতনা আরও সুসংহত হবে।”

    সভায় পার্বত্য অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের তৃণমূল শক্তিবৃদ্ধি এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধি, ভোটকেন্দ্রভিত্তিক আদর্শ কমিটি সক্রিয়করণ এবং গণসংযোগ জোরদার করার কৌশলও সভায় নির্ধারণ করা হয়।

    মুফতী রবিউল ইসলাম শামীম বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। এটি সম্ভব হয়েছে জননেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের দক্ষ নেতৃত্বের মাধ্যমে। এই অঞ্চলের যে উন্নয়ন আমরা দেখছি, বিশেষ করে খাগড়াছড়িতে, তা তাঁর নেতৃত্বেই সম্ভব হয়েছে। জনাব ওয়াদুদ ভূঁইয়া একজন পরীক্ষিত নেতা; নতুন প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। তিনি সবসময় জনগণের পাশে থেকেছেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।”

    শেখ মোঃ ইব্রাহিম বলেন, “খাগড়াছড়ি জেলা শাখা বর্তমানে সারাদেশের অন্যতম সক্রিয় ইউনিট, যা কেন্দ্রীয় নীতিমালার নির্দেশনায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

    সভাপতি ইউসুফ আলী যোগ করেন, “আমরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। পাহাড়ে জাতীয়তাবাদী রাজনীতি সুসংহত করতে একসাথে কাজ চালিয়ে যাব।”

    সভা শেষ হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (রহ.)-এর রুহের মাগফিরাত ও জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন