শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাদিকে গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

    হাদিকে গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড় থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

    মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএ রোডে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

    এ সময় বক্তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এমন হলে তা আর সহ্য করা হবে না।

    তারা বলেন, স্বাধীনতা বিরোধী ওই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা হাদি ও এরশাদ উল্লাহ্ উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন