শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

    ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম, তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে। শনিবার ১৩ ডিসেম্বর বেলা সোয়া তিনটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ জিয়াউর রহমান। 

    ৬০ বিজিবি জানায়  সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা অংশ হিসেবে এ সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

    সীমান্ত এলাকায় যেকোন অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৬০ বিজিবি। 

     এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধকল্পে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। এ ব্যাপারে বিজিবি অভিযান অব্যহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন