শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আলেকদিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ ও স্মারকলিপি

    আলেকদিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ ও স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ভিটা মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।

    রোববার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আলেকদিয়া এলাকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী ও উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে একদিকে উর্বর কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও উপকূলীয় ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করছে। অনেক পরিবার তাদের বসতভিটা ও চাষযোগ্য জমি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে আলেকদিয়া গ্রাম অস্তিত্ব সংকটে পড়বে। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিকী নজরদারি জোরদারের আহ্বানও জানান তারা।

    এদিকে, গত ২৭ নভেম্বর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেও অনুরূপ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কৃষিজমি দখল ও মাটি ভরাটের চেষ্টাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানান এলাকাবাসী।

    সমাবেশে কৃষকরা বলেন, “আমরা কৃষক, কৃষিই আমাদের জীবন। কৃষিজমি ধ্বংসের যেকোনো অপচেষ্টা আমরা রুখে দেব।” কর্মসূচি শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন