বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, উকিল শ্বশুর নিজের ছেলে

    নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, উকিল শ্বশুর নিজের ছেলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামে মামার সঙ্গে ভাগ্নীর বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তিন লাখ টাকা কাবিনে এই বিয়ে সম্পন্ন হয়।

    স্থানীয়দের বরাতে জানা যায়, বৈলাইন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে চার সন্তানের জনক মজিবর (৪৫) নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েন তার আপন ফুফাতো বোনের মেয়ে খালেদা (২৮)-এর সঙ্গে। খালেদা একই গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে।

    এলাকাবাসী জানান, মামা মজিবরের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে খালেদা আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি ধামাচাপা দিতে এবং গর্ভের সন্তান নষ্ট করার উদ্দেশ্যে মজিবরের ছেলে সোহাগ খালেদাকে নরসিংদীর একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে গর্ভপাত সম্ভব না হওয়ায় তারা বাড়ি ফিরে আসেন। এ ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

    একপর্যায়ে এলাকাবাসী বৈলাইন গ্রামের মসজিদের ইমামের নেতৃত্বে মজিবর ও খালেদার বিয়ের উদ্যোগ নেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হয়। এ বিয়েতে উকিল শ্বশুরের দায়িত্ব পালন করেন মজিবরের ছেলে সোহাগ।

    তবে ঘটনার পর মজিবর ও খালেদার বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।

    আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকাবাসী ও মসজিদের ইমাম সাহেবের উপস্থিতিতে দুই পরিবারের সম্মতিতে তিন লাখ টাকা কাবিননামায় এই বিয়ে সম্পন্ন হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন