বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের হিলিতে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'বিউটিফুল দিনাজপুর'। এই উদ্যোগের মাধ্যমে প্রায় দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

    সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার হরিহরপুর মাদ্রাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বিউটিফুল দিনাজপুরের প্রতিষ্ঠাতা রোন আবির ইসলাম বলেন, "প্রকৃতির নিয়মে শীত আসে, আর এই সময়ে কিছু মানুষের জীবনে নেমে আসে অসহায়তা। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে 'বিউটিফুল দিনাজপুর'। 

    উষ্ণতা শুধু কাপড়ে নয়, মানুষের ভালোবাসাতেও থাকে। সেই ভালোবাসা পৌঁছে দেওয়া হলো দিনাজপুরের হিলির অসহায় ও শীতার্ত মানুষের কাছে।

    তিনি বলেন, একটি ছোট সাহায্যও পারে তীব্র শীতের কষ্ট লাঘব করতে। তিনি এই কার্যক্রমে আর্থিক ও শ্রম দিয়ে পাশে থাকা সকলকে ধন্যবাদ জানান।

    শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনমাধ্যকর্মীর্রা, হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ,বাজিতপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার সাফিয়ার রহমান।

    এ সময় বিউটিফুল দিনাজপুরের সদস্য মাজেদুল ইসলাম মিলন সংগঠনটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সংগঠনের অন্য সদস্যদের মধ্যে অভিলাস, ফিরোজ, মাশরাফি, সজিব, রাজু, বিপুল, হাবিবুরসহ অনেকে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন