বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নাক বন্ধ, মাথাব্যথা ও সাইনাসের সমস্যা কমানোর প্রাকৃতিক পদ্ধতি

নাক বন্ধ, মাথাব্যথা ও সাইনাসের সমস্যা কমানোর প্রাকৃতিক পদ্ধতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঋতু পরিবর্তনের সময় অনেকেরই সাধারণ সর্দি-কাশি হয়। তবে যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে এটি সাইনাসাইটিস বা সাইনাস সংক্রমণের আকার নেয়, যা সাধারণ সর্দির চেয়ে অনেক বেশি সমস্যাজনক। বিশেষ করে শীতকালে সাইনাসের উপসর্গ আরও স্পষ্ট হয়ে ওঠে। রাতের ঘুমে নাক বন্ধ হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, সকালে ঘন ঘন হাঁচি, মাথাব্যথা—এগুলো সাইনাসের প্রাথমিক লক্ষণ।

সাইনাসের কারণ

  • কম তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া

  • বায়ু দূষণ

  • ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ

  • অ্যালার্জি

আমাদের নাক, কপাল ও নাকের পাশে থাকা বায়ুগহ্বর (সাইনাস)ে মিউকাস জমে গেলে প্রদাহ সৃষ্টি হয়। জমে থাকা তরলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে এবং সাইনাসের সমস্যার তীব্রতা বাড়ে। ফলে ঘন ঘন নাক বন্ধ হওয়া, গলাব্যথা, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

চিকিৎসা ও ঘরোয়া প্রতিকার

সাইনাস মানেই সবসময় অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার নয়। অনেক সময় ওষুধের অতিরিক্ত ব্যবহার বিপরীত ফল দিতে পারে। সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

ঘরোয়া প্রতিকার
  1. গরম বাষ্প (ভেপার) নেওয়া
    সকালে ঘুম থেকে উঠার পর এবং রাতে ঘুমানোর আগে গরম পানির বাষ্প নিলে নাকের পথ পরিষ্কার হয় এবং আরাম পাওয়া যায়।

  2. নেতি (Nasal Irrigation)
    ফুটানো পানি ঠাণ্ডা করে সামান্য লবণ মিশিয়ে নাকে টেনে মুখ দিয়ে ছাড়লে সাইনাসের অতিরিক্ত মিউকাস বের হয়।

  3. শরীরকে আর্দ্র রাখা
    বেশি পানি ও তরল খাবার খাওয়া জরুরি। তুলসী পাতার চা, আদা-দারচিনি-লবঙ্গ চা বা মশলা ছাড়া হালকা সুপ সাইনাসের উপসর্গ কমায়।

  4. ঘরোয়া সাইনাস মিশ্রণ
    এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, আধা চামচ হলুদ, সামান্য আদা কুচি, লেবু, সামান্য গোলমরিচ এবং ৩–৪ কোয়া রসুন পানিতে ফুটিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খেতে পারেন। প্রয়োজনে সামান্য মধু যোগ করা যেতে পারে।

সতর্কতা

  • নেজাল ড্রপ চিকিৎসকের পরামর্শ ছাড়া ৩ দিনের বেশি ব্যবহার করবেন না, কারণ এটি সমস্যা বাড়াতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন