শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

    নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী।

    সহকারী শিক্ষক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম সহ আরো অনেকে।

    মিলাদ পাঠ করেন প্রভাষক মোঃ ইস্রাফিল।শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের।

    বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীন বাংলাদেশের অর্জনের কথা স্মরণ করেন। 

    সভাপতি তার বক্তব্যে বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ গৌরব। এ অর্জন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে ।

    অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন