শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই কর্মসূচি পালন করা হয়। হরনী ইউনিয়ন জিয়া মঞ্চ এ দোয়া মাহফিল ও আলোচনার সভার আয়োজন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।  

    আলোচনা সভায় হরনী ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি জামসেদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলন, হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান উদ্দিন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন প্রমূখ।  

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়া পরিবার দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলো, আগামীতেও জিয়া পরিবার দেশের মানুষের পক্ষে থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি দেশের গণতন্ত্রের প্রতীক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন