শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শিশুদের স্বপ্ন পূর্ণ হলে স্বাধীনতা হবে ফলপ্রসু: নওশাদ জমির

    শিশুদের স্বপ্ন পূর্ণ হলে স্বাধীনতা হবে ফলপ্রসু: নওশাদ জমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন যেদিন শিশুদের স্বপ্নদেখার এবং শৈশবের অঙ্গিকার যেদিন পুরণ হবে সেদিনই স্বাধীনতা ফলপ্রসু হবে।

    প্রখ্যাত কথা সাহিত্যিক মীর মশারফ হোসেনের একটি লেখাকে উদ্বৃতি দিয়ে তিনি আরও  বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মীর মশারফ হোসেন এই কথাটি আমাদেরকে অনেক আগেই বলে গিয়েছেন।

    গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ এই কথাটি প্রতিনিয়ত অনুধাবন করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আমরা এক ও অভিন্ন। 

    বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক ও অভিন্ন। স্বাধীনতার বিরুদ্ধে এই বিজয়ের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্রমবর্ধমান। সেটার আরেকটা প্রমাণ ওসমান হাদিকে হত্যা চেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই । 

    আমাদের শিশুদের স্বপ্নদেখার এবং শৈশবের অঙ্গিকার যেদিন পুরণ হবে সেদিনই স্বাধীনতা ফলপ্রসু হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে  বিজয় শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
     
    এসময় তিনি আরো  বলেন, পঞ্চগড় একটি সীমান্ত এলাকা। আমরা বুঝতে পারি স্বাধীনতার গুরুত্ব। যেসব দেশের সার্বভৌমত্ব নাই স্বাধীনতা নাই সেসব দেশের মানুষ কতোটা কষ্টে আছে তা আমরা জানি। আমরা বলে দিতে চাই বাংলাদেশে যে স্বাধীনতার বীজ রোপন করা হয়েছে ১৯৭১ সালে আমাদের উপর যতোবার আঘাত আসবে সেই বীজ বৃক্ষে পরিনত হবে। বিজয় দিবস উপলক্ষ্যে জজকোর্ট চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড়ে শেষ হয়। 

    পরে এক সংক্ষিপ্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ছাড়াও  সদস্য রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন