শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসির ভারত সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনন্ত আম্বানির বিরল ঘড়ি

    মেসির ভারত সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনন্ত আম্বানির বিরল ঘড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার সুপারস্টার ফুটবল তারকা লিওনেল মেসি ভারতের সফরে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ভ্রমণের পর মূল পরিকল্পনা অনুযায়ী দিল্লিতে শেষ করবেন। কিন্তু শেষ মুহূর্তে সফরের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। তিনি দিল্লির পরিবর্তে গুজরাটের জামনগরের বনতারায় যান। এখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে উপস্থিত হন মেসি। বনতারায় তার বিভিন্ন কার্যক্রমের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    সেখানে মেসি বনতারায় পুজো দেন, সিংহের দর্শন করেন এবং বিভিন্ন অভিজ্ঞতা উপভোগ করেন। তার সঙ্গে ছিলেন রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজ, অনন্ত আম্বানি এবং তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল অনন্ত মেসিকে উপহার হিসেবে দেওয়া অদ্বিতীয় ঘড়ি।

    অনন্ত আম্বানি মেসিকে উপহার দিয়েছেন রিচার্ড মিলির RM003-V2 GMT টুর্বিলিয়ন এশিয়া এডিশন, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪.৫ কোটি টাকার সমান। বিশ্বে এই ঘড়ির কেবল ১২টিই আছে। বনতারায় মেসি যখন ঘড়িটা হাতে দেখেন, তার পর থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

    মেসির ঘড়ি সংগ্রহশালায় অবশ্য কম ঘড়ি নেই। তার কাছে রয়েছে রোলেক্স লে ম্যান্স (১৮ ক্যারেট সোনার তৈরি), রোলেক্স GMT মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন, এবং বার্বি রোলেক্সসহ নানা প্রিমিয়াম ঘড়ি। অনন্ত আম্বানির দেওয়া ঘড়ি এখন মেসির ব্যক্তিগত সংগ্রহে আরও এক বিরল সংযোজন হিসেবে যোগ হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন