বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ওয়াই-ফাই হ্যাকারের থেকে সুরক্ষিত রাখার ৭ কৌশল

    ওয়াই-ফাই হ্যাকারের থেকে সুরক্ষিত রাখার ৭ কৌশল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে বাড়ির ইন্টারনেট কেবল ব্রাউজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অফিসের কাজ থেকে শুরু করে স্মার্ট টিভি, সিসিটিভি ও স্মার্ট হোম গ্যাজেট সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হোম ওয়াই-ফাই নেটওয়ার্ক। ফলে এই নেটওয়ার্ক সুরক্ষিত না হলে ব্যক্তিগত তথ্য ও আর্থিক লেনদেন বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

    বিশেষজ্ঞদের মতে, রাউটারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ঠিক করলেই হ্যাকিংয়ের আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে বাইরে ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময়ও বাড়তি সতর্কতা জরুরি। চলুন জেনে নেওয়া যাক হোম ওয়াইফাই নিরাপদ রাখতে কী করবেন, আর কী করবেন না-

    ১. ডিফল্ট এসএসআইডি বদলান
    বেশির ভাগ রাউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিফল্ট এসএসআইডি বা নেটওয়ার্ক নামের মধ্যেই তাদের ব্র্যান্ডের নাম রেখে দেয়। এতে বাইরে থেকে নেটওয়ার্ক স্ক্যান করলেই বোঝা যায় কোন ধরনের রাউটার ব্যবহার করা হচ্ছে, যা হ্যাকারদের জন্য টার্গেট নির্বাচন সহজ করে দেয়। করণীয়-এসএসআইডি এমনভাবে পরিবর্তন করুন, যাতে কোনও ব্যক্তিগত তথ্য বা রাউটার ব্র্যান্ডের নাম না থাকে।

    ২. শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন
    ডিফল্ট বা সহজ পাসওয়ার্ড ব্যবহার করা সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। অনেকেই এখনও জন্মতারিখ বা সাধারণ শব্দ দিয়ে পাসওয়ার্ড সেট করেন, যা সহজেই অনুমান করা যায়। করণীয়-পাসওয়ার্ড অন্তত ২০ অক্ষরের রাখুন। সংখ্যার সঙ্গে বড়-ছোট হাতের অক্ষর ও বিশেষ চিহ্ন ব্যবহার করুন। যত জটিল পাসওয়ার্ড হবে, হ্যাকারদের কাজ তত কঠিন হবে।

    ৩. নেটওয়ার্ক এনক্রিপশন চালু রাখুন
    অনেক রাউটারে এনক্রিপশন সুবিধা থাকলেও ডিফল্ট অবস্থায় তা বন্ধ থাকতে পারে। এনক্রিপশন ছাড়া ডাটা আদান-প্রদান হলে তথ্য সহজেই চুরি হতে পারে। করণীয়-রাউটার সেটআপের সময়ই এনক্রিপশন অন করুন। বর্তমানে WPA2 এনক্রিপশন সবচেয়ে নিরাপদ ও বহুল ব্যবহৃত মান হিসেবে বিবেচিত।

    ৪. নেটওয়ার্ক নাম ব্রডকাস্ট বন্ধ করুন
    নেটওয়ার্ক নাম ব্রডকাস্ট চালু থাকলে আশপাশের যে কেউ আপনার ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পায়। এতে অচেনা ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। করণীয়-বাড়ির ব্যবহারের জন্য নেটওয়ার্ক নাম ব্রডকাস্ট বন্ধ রাখুন। এতে আপনার ওয়াইফাই পাবলিক ডোমেনে দৃশ্যমান হবে না এবং নিরাপত্তা বাড়বে।

    ৫. রাউটারের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন
    রাউটারের ফার্মওয়্যারেও নিরাপত্তাজনিত ত্রুটি থাকতে পারে। এসব ত্রুটি ঠিক করতেই প্রস্তুতকারক সংস্থাগুলো নিয়মিত আপডেট দেয়। করণীয়-সময়মতো ফার্মওয়্যার আপডেট ও নিরাপত্তা প্যাচ ইনস্টল করুন। এতে পরিচিত নিরাপত্তা দুর্বলতা থেকে রাউটার সুরক্ষিত থাকবে।

    ৬. ফায়ারওয়াল চালু আছে কি না নিশ্চিত করুন
    অধিকাংশ রাউটারে বিল্ট-ইন ফায়ারওয়াল থাকলেও অনেক সময় সেটি ডিফল্টভাবে বন্ধ থাকে। ফায়ারওয়াল ছাড়া নেটওয়ার্ক বাইরের আক্রমণের জন্য উন্মুক্ত হয়ে পড়ে। করণীয়-রাউটারের ফায়ারওয়াল অন আছে কি না পরীক্ষা করুন। প্রয়োজনে কম্পিউটার বা নেটওয়ার্কে আলাদা ফায়ারওয়াল ব্যবহার করুন।

    ৭. ভিপিএন ব্যবহার করুন
    ভিপিএন আপনার ইন্টারনেট ডাটাকে এনক্রিপ্টেড টানেলের মাধ্যমে পাঠায়। ফলে তথ্য চুরি বা নজরদারির ঝুঁকি অনেকটাই কমে যায়। করণীয়-বিশেষ করে পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহারের সময় পিসি, ল্যাপটপ ও স্মার্টফোনে ভিপিএন ব্যবহার করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন