বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পকে জরিমানা, মেশিন জব্দ 

    ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পকে জরিমানা, মেশিন জব্দ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্প মালিককে ৬০ হাজার টাকা জরিমানা ও তিনটি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১৭ ডিসেম্বর)দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ও নাউতারা ইউনিয়নে জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে অবৈধ পেট্রোল পাম্প তিনটি বন্ধ করে দেন।

    এ সময় পাম্পে ব্যবহৃত ডিসপেন্সার মেশিন,২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চার ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।একিসাথে তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ডিসপেন্সার মেশিন গুলো জব্দ করা হয়।

    এ সময় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের প্রতিনিধি অশোক কুমার দাস, বিএসটিআই ইন্সপেক্টর নাসির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি বদরুল ইসলাম ফকির, নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন