বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাজশাহীতে বুলডোজার হামলা: আ.লীগ অফিস ধ্বংস

রাজশাহীতে বুলডোজার হামলা: আ.লীগ অফিস ধ্বংস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভকারীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায়। বুলডোজার চালানো কার্যক্রম ভোর সাড়ে ৩টা পর্যন্ত চলে।

এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করে জুলাই মঞ্চ, এনএসিপি ও অন্যান্য নেতা-কর্মীরা। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন:

‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’
‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’
‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘‘রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দূর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা 'জোহা চত্বরে' চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ।’’

রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে তারা অবস্থান নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদ বিরোধী’ ব্যানারে মিছিল নিয়ে যোগ দেন। এরপর বুলডোজার ব্যবহার করে অফিস ভাঙচুর শুরু হয়।

ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন