শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ওয়ার্কশপ মালিক নিহত

    সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ওয়ার্কশপ মালিক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের চাপায় মো. জয়নাল আবেদীন ভূঁইয়া (৬৮) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

    নিহত জয়নাল আবেদীন ভূঁইয়া সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাটে অবস্থিত ‘ভূঁইয়া মেটাল’ নামের একটি ওয়ার্কশপের স্বত্বাধিকারী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শুকলাল হাট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

    আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাকির রাব্বানী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন