বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সন্ত্রাসবিরোধী মামলায় রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ

সন্ত্রাসবিরোধী মামলায় রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। রিমান্ড শেষে শওকত মাহমুদকে শুক্রবার (১৯ ডিসেম্বর) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা জোনাল পরিদর্শক মো. আখতার মোর্শেদ, আদালতকে জানান, আসামিকে কারাগারে আটক রাখার প্রয়োজন।

শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম আবেদন মঞ্জুর করে শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি গত ৮ ডিসেম্বর রমনা মডেল থানা এলাকা থেকে শওকত মাহমুদকে গ্রেফতার করে। পরে ১১ ডিসেম্বর আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন