বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • কালো ব্যাজ পরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও দোয়া

    কালো ব্যাজ পরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও দোয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কালো ব্যাজ ধারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

    কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। এতে বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

    স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।

    কর্মসূচিতে স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সহকারী মো. সাইফুল্লাহ হাসানসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন