শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় ২২ কোটি টাকার ভারতীয় মাদক জব্দ

    সাতক্ষীরায় ২২ কোটি টাকার ভারতীয় মাদক জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় ২২ কোটি টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ দশমিক ২৫ কেজি সম্ভাব্য আইস (মেথামফেটামিন) ও ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

    বিজিবি সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানার বাদামতলা এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে মাদকদ্রব্য সাতক্ষীরা শহরের দিকে নেওয়া হবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল রইচপুর এলাকায় কৌশলে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁকে আটক করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেল ও সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ ফেলে ঘন জঙ্গলের দিকে পালিয়ে যান।

    পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ দশমিক ২৫ কেজি সম্ভাব্য আইস, ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    বিজিবি জানায়, এ ঘটনায় সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল জনসম্মুখে ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন