শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আফগানিস্তানেও আসছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ

    আফগানিস্তানেও আসছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সময়ের সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের প্রায় সব টেস্ট খেলুড়ে দেশই এখন ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনকে গুরুত্ব দিচ্ছে। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন হবে আফগানিস্তান।

    ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন একটি  টি–টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জানা গেছে প্রথম আসরে পাঁচটি দল অংশ নেবে। ২০২৬ সালের অক্টোবরে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি।
    আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।

    আগামী বছরে জুন জুলাইতে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে চায় এসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, 'প্রথম আসরে পাঁচটি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। এখানে আফগানিস্তানের শীর্ষ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন আন্তর্জাতিক মানের বিদেশি পেশাদার এবং উদীয়মান স্থানীয় প্রতিভারা খেলবে।'

    এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, 'আফগানিস্তান প্রিমিয়ার লিগ আমাদের ক্রিকেট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি আমাদের খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বৈশ্বিক মঞ্চে আফগানিস্তান ক্রিকেটকে তুলে ধরবে।'

    ২০১৮ সালেও তারা ঘটা করে ৫ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করেছিল। তবে বিভিন্ন কারণে এক আসর পরেই টুর্নামেন্টটি থেমে যায়। ওই আসরে খেলেছিলেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদির মতো তারকারা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন