বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইবিতে শহীদ জিয়াউর রহমান চেয়ার প্রতিষ্ঠার প্রস্তাব 

ইবিতে শহীদ জিয়াউর রহমান চেয়ার প্রতিষ্ঠার প্রস্তাব 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ার প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের ডিনের কনফারেন্স কক্ষে ১৯তম অনুষদীয় মিটিংয়ে এই প্রস্তাব গৃহীত হয়। যা পরবর্তী অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে জানান অনুষদটির ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।

এসময় কলা অনুষদভুক্ত বিভাগ সমূহের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

জানা যায়, অনুষদভুক্ত বিভাগ সমূহের একাডেমিক মিটিংয়ে এক্সটারা আলোচ্যসূচী হিসেবে এই প্রস্তাব উত্থাপন করেন ডিন। পরে অনুষদভুক্ত বিভাগ সমূহের অর্ধশতাধিক শিক্ষকের সম্মতিতে এটি গৃহীত হয়। তবে কেউ কেউ প্রতিষ্ঠাতা চেয়ার নামেও নামকরণের দাবি জানান। 

এ বিষয়ে কলা অনুষদের ডিন ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অতীতে এই চেয়ার প্রতিষ্ঠা না করে চরম বৈষম্য করা হয়েছিল। স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই বৈষম্য দূর হবে। আশা করি এটি প্রতিষ্ঠা হলে, শহীদ জিয়াউর রহমান নিয়ে গবেষণাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা যাবে।'


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন