শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত এএফসির, উচ্ছ্বসিত হামজা-জামালরা

    আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত এএফসির, উচ্ছ্বসিত হামজা-জামালরা
    জামাল ভুঁইয়া (বামে) ও হামজা চৌধুরী (ডানে); ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপীয় ফুটবলের আদলে এবার এশীয় ফুটবলেও নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) খুব শীঘ্রই এশীয় অঞ্চলের জন্য 'নেশনস লিগ' চালু করার পরিকল্পনা করছে।

    এই নতুন টুর্নামেন্ট শুরু হলে আন্তর্জাতিক বিরতিগুলোতে দেশগুলোর ম্যাচের সংখ্যা বর্তমানে তুলনায় অনেক বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশের হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো ফুটবলারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যস্ততা উল্লেখযোগ্য হারে বাড়বে, যা দলের অভিজ্ঞতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

    ২০১৮ সালে প্রথমবার উয়েফা নেশনস লিগ চালুর পর আন্তর্জাতিক ফুটবলে বড় পরিবর্তন আসে। অর্থহীন প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায় জাতীয় দলগুলো। সেই ধারণা থেকেই এবার ৪৭টি সদস্য দেশকে নিয়ে নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে এএফসি।

    এএফসির অফিশিয়াল ওয়েবসাইট 'দ্য এএফসি ডট কম' - এ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাইরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। যদিও নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

    এএফসির মহাসচিব দাতুক সেরি উইন্ডসর জন বলেন, “এশিয়ার জাতীয় দলগুলোর মানোন্নয়নের জন্য এএফসি নেশনস লিগ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করবে, যা ফুটবলের সামগ্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।”

    বর্তমানে এএফসির ৪৭টি সদস্য দেশের মধ্যে ৪৬টি ফিফা র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত। সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম। উয়েফার মতো চার স্তরের কাঠামো অনুসরণ করা হলে বাংলাদেশকে সম্ভাব্যভাবে তৃতীয় কিংবা চতুর্থ স্তরে খেলতে হতে পারে।

    তবে এখানেই সুযোগ। নিজ নিজ গ্রুপে ভালো পারফরম্যান্স করলে উচ্চতর স্তরে ওঠার পথ খুলে যাবে। পাশাপাশি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খোঁজার ঝামেলাও কমবে সমিত সোম, হামজা চৌধুরীদের মতো খেলোয়াড়দের জন্য।

    সব মিলিয়ে, এএফসি নেশনস লিগ চালু হলে বাংলাদেশের জাতীয় ফুটবলের সূচি যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক মানে নিজেদের যাচাই করার সুযোগও বাড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন