শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাহানারা আলমের অভিযোগে রিপোর্ট নিয়ে সময় বাড়াল বিসিবি

    জাহানারা আলমের অভিযোগে রিপোর্ট নিয়ে সময় বাড়াল বিসিবি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    নতুন নির্ধারিত সূচি অনুযায়ী, তদন্ত কমিটি তাদের বিস্তারিত রিপোর্ট আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে বিসিবির কাছে হস্তান্তর করবে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই এই বাড়তি সময় নেওয়া হচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

    গত ৮ নভেম্বর জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। প্রথমে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। পরে জাহানারার অনুরোধে অভিযোগ জমা দেওয়ার সময় বাড়ানো হয় এবং বিসিবি জানায়, ২০ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে।

    তবে রোববার (২১ ডিসেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারার লিখিত অভিযোগ ইতোমধ্যে তদন্ত কমিটির হাতে পৌঁছেছে। অভিযোগের বিষয়টি সুষ্ঠু ও বিস্তারিতভাবে যাচাই করতে কমিটি আরও সময় চেয়েছে বলে জানানো হয়েছে।

    বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটি ইতোমধ্যে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তাদের বক্তব্য সংগ্রহ করেছে। তবে আরও কয়েকজনের বক্তব্য নেওয়া প্রয়োজন হওয়ায় পূর্ণাঙ্গ তদন্ত শেষ করতে অতিরিক্ত সময় দরকার।

    রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

    কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ২০২৬ সালের ৩১ জানুয়ারিকে চূড়ান্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

     

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন