শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আওয়ামীপন্থী চিকিৎসক নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার

    আওয়ামীপন্থী চিকিৎসক নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামীপন্থী প্রভাবশালী চিকিৎসক নেতা ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    সোমবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শহরের মধ্যপাড়া নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশের একটি দল ।ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

    তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি বিএমএ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি পদেও রয়েছেন। 

    এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা ২০২৪ সালের ২৭ অক্টোবরে ডা. আবু সাঈদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পান।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নাশকতার একটি মামলায় ডা. আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন