শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসির ক্লাব ইন্টার মায়ামি দলে ভেড়াতে চাইছে আরও এক আর্জেন্টাইন

    মেসির ক্লাব ইন্টার মায়ামি দলে ভেড়াতে চাইছে আরও এক আর্জেন্টাইন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি এবার নতুন আর্জেন্টাইন তারকার দিকে নজর দিয়েছে। ইতোমধ্যেই ক্লাবটি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়িয়েছে, এরপর ২০২৪ সালে রদ্রিগো দি পলককে ইন্টার মায়ামিতে আনার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ ভিত্তিক অ্যাথলেতিকো থেকে। এবার তাদের লক্ষ্য মেসির জাতীয় দল সতীর্থ জিওভানি লো সেলসো, যাকে রিয়াল বেতিস থেকে দলে ভেড়াতে চাইছে ইন্টার। এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে।

    প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী লো সোলসোকে পেতে প্রায় ৫০ লাখ ইউরো দাবি করতে পারে বেতিস। ২০২৪ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল বেতিসে যোগ দেন লো সেলসো।

    মূলত, সার্জিও বুসকেতস ও জর্দি আলবার বিদায়ে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতেই নতুন খেলোয়াড়ের দিকে হাত বাড়িয়েছে ইন্টার মায়ামি। বাম প্রান্তের ডিফেন্ডার পজিশনে সার্জিও রেগিলন দায়িত্ব নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এবার মিডফিল্ডের শক্তি বাড়াতে তাদের প্রয়োজন লো সোলসোকে।

    ইন্টার মায়ামির প্রকল্প মূলত লিওনেল মেসিকে ঘিরেই সাজানো। তারা এমন খেলোয়াড়দের আনতে চায়, যাদের সঙ্গে মাঠে ও মাঠের বাইরে মেসির বোঝাপড়া ভালো। সেই বিবেচনায় লো সেলসোকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হাভিয়ের মাসচেরানো।

    যদিও লো সেলসো আক্রমণাত্মক ধাঁচের মিডফিল্ডার। তবে আর্জেন্টিনা জাতীয় দলে তিনি প্রায়ই কিছুটা নিচে নেমে রদ্রিগো দে পলের সঙ্গে খেলেন এবং ‘১০ নম্বর’ পজিশনটি ছেড়ে দেন মেসির জন্য। মায়ামিতেও একই ভূমিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত রিয়াল বেতিসের সঙ্গে চুক্তিবদ্ধ লো সেলসো। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, ইন্টার মায়ামির আগ্রহ বেশ স্পষ্ট এবং এর পেছনে রয়েছে এমএলএস শিরোপা ধরে রাখা ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শক্ত অবস্থান ধরে রাখার প্রত্যয়।

    বেতিসে ফিরে ২০২৪ সালে দারুণ শুরু করেছিলেন লো সেলসো। লা লিগা ও ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিন মাসে আটটি গোল করেন তিনি। তবে ২০২৫ সালের শুরুটা তার জন্য খুব একটা মসৃণ ছিল না। পেশির চোটের কারণে নিয়মিত একাদশে জায়গা হারাতে হয়। তবুও সুযোগ পেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলের জন্য অবদান রেখেছেন তিনি; যেটা ইন্টার মায়ামি বিশেষভাবে খুঁজছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন