শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাকিমপুরে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি

    হাকিমপুরে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) ধানের শীষের কাণ্ডারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাকিমপুরে সহকারী রিটার্নিং অফিসারের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা। 

    সোমবার (২২ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন। 

    বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, এরফান আলী  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, তাঁতি দলের সভাপতি আব্দুর রউফ,যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল, যুগ্ম আহ্বায়ক মিন্নুর সজল, ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সা. সম্পাদক মো. রেজাউল ইসলাম সহ  উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

    হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই আসনে মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এছাড়াও এই আসনে দীর্ঘদিন পর আমরা সরাসরি ধানের শীষ প্রতীক পেয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। আমরা বিশ্বাস করি এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

    এ বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাকিমপুর উপজেলা থেকে প্রথম অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপির নেতা-কর্মী স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন