শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাফিয়াদের অবৈধ খননে প্রাণ গেল ৭ বছরের শিশুর

    মাফিয়াদের অবৈধ খননে প্রাণ গেল ৭ বছরের শিশুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি পাচারকারী মাফিয়াদের লোভের খেসারত দিতে হলো ৭ বছরের ছোট্ট শিশু রুমানের জীবন দিয়ে। তারপরও থেমে নেই মাটি পাচার মাফিয়াদের ভেকু মেশিন দিয়ে অবৈধ মাটি কাটার ধ্বংসলীলা। এ ধ্বংসলীলা চললেও তার বিরুদ্ধে মৃত্যুভয়ে কারোরই মুখ খোলার সাহস নেই। 

    সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে আসে ইট ভাটার খনন গর্তে পড়ে সাত বছরের রুমান নামে এক শিশুর মর্মান্তিক খবর। নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

    জানা যায়, সোমবার সকালে রুমান নিখোঁজ হয়। দুপুর থেকে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।  

    পরে রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের টেকপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন মাটি খননের একটি গর্ত থেকে প্রায় ১৬ ঘণ্টা পর রুমানের লাশ উদ্ধার করা হয়। 
    পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    এদিকে শিশু রুমানের এ মর্মান্তিক মৃত্যু নিয়ে মাটি পাচারকারী মাফিয়াদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকার মানুষ। অবিলম্বে মাটি খেকো মাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা।

    ক্ষুব্ধ একালাবাসীর অভিযোগ, ইসলামপুরে জনবসতি ও বাড়ীর আশপাশ এলাকা থেকে ভেক্যু মেশিন দিয়ে গভীর গর্ত খুঁড়ে যত্রতত্র ভাবে তোলা হচ্ছে মাটি, চলছে পাচার আর পকেট ভরছে মাফিয়া ও রাজনৈতিক দলের নেতাদের। বেআইনি এই কাজের জেরে মৃত্যু হচ্ছে নিরীহ পরিবারের সন্তানদের। কোন দূর্ঘটনা ঘটলেই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা চলে প্রভাবশালী মহলের। তাই প্রশাসন এই অবৈধ মাটি পাচারকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। কিছুদিন পর ঘটনার সব চুপসে যায়। ফলে প্রতিনিয়ত মাটি মাফিয়াদের লোভের খেসারত দিতে সাধারণ মানুষকে। তবে এবার এলাকার মানুষ সোচ্চার হয়েছে। তারা মাটি মাফিয়াদের বিচার চায়।

    এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২ টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অপমৃত্য মামলা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন