শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা

    লক্ষ্মীপুরে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়া ও আগুনে পুড়ে ৭ বছরের শিশু কন্যা আয়েশা আক্তার নিহতের ঘটনার চারদিন পর থানায় মামলা হয়েছে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের পিতা ও বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।

    বিএনপি নেতা বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

    জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দু’জনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

    এদিকে ঘটনার চারদিনেও দোষীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন মহল।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন মামলা করেছেন। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত আসামিদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

    এদিকে এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে ছুটে আসেন। এ সময় তারা তারেক রহমানের পক্ষে বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকা তুলে দেন। পরে তারা বেলাল হোসেনের বাড়িতে যান এবং বেলালের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তারা চিকিৎসা ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি। পরিদর্শনকালে বিএনপি নেতারা বেলালের নিহত মেয়ে আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন