বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • হোয়াটসঅ্যাপে লকড চ্যাটস: ব্যক্তিগত কথোপকথন নিরাপদ রাখুন

    হোয়াটসঅ্যাপে লকড চ্যাটস: ব্যক্তিগত কথোপকথন নিরাপদ রাখুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই উদ্বেগ কমাতে চালু করেছে চ্যাট লক ফিচার, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট চ্যাট আলাদা করে লক করার সুযোগ দেয়। এতে অন্য কেউ ফোন হাতে পেলেও সেই চ্যাটে প্রবেশ করতে পারবে না।

    চ্যাট লক ফিচার ব্যবহার করলে নির্দিষ্ট চ্যাট সাধারণ চ্যাট লিস্ট থেকে সরিয়ে একটি লকড চ্যাট ফোল্ডারে চলে যায়। ফোল্ডার খুলতে প্রয়োজন হয় ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পাসকোড। ফলে ফোন আনলক থাকলেও চ্যাটগুলো থাকে অতিরিক্ত নিরাপত্তার আওতায়।

    চ্যাট লক করার ধাপগুলো:

    হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
    লক করতে চাওয়া চ্যাটের ওপর কিছুক্ষণ চেপে ধরুন।
    উপরের লক আইকন অথবা চ্যাট প্রোফাইল অপশনে গিয়ে চ্যাট লক অপশন নির্বাচন করুন।
    ফোনের বায়োমেট্রিক বা পাসকোড দিয়ে নিশ্চিত করুন।
    চ্যাট লক করলে ওই চ্যাটের নোটিফিকেশনও সীমিত হয়। নতুন মেসেজ এলে কনটেন্ট দেখা যায় না, শুধু “নিউ মেসেজ” লেখা দেখায়।

    হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে সিক্রেট কোড ফর লকড চ্যাটস সুবিধা যোগ হয়েছে। এতে ব্যবহারকারী নিজস্ব কোড সেট করতে পারেন। কোড ছাড়া লকড চ্যাটস ফোল্ডার বা চ্যাট খুঁজে পাওয়া যাবে না, এমনকি চ্যাট সার্চ করলেও দেখা যাবে না।

    লক করা চ্যাট আবার আনলক করতে চাইলে লকড চ্যাটস ফোল্ডারে গিয়ে নির্দিষ্ট চ্যাট নির্বাচন করে আনলক চ্যাট অপশন চাপলেই চ্যাট সাধারণ চ্যাট লিস্টে ফিরে আসে। প্রয়োজনে যেকোনো সময় এই সেটিং পরিবর্তন করা যায়।

    হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি বড় সংযোজন। অফিসিয়াল কাজ, ব্যক্তিগত আলোচনা বা সংবেদনশীল তথ্য সবকিছু আগের চেয়ে অনেক বেশি নিরাপদে রাখা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন