বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রোজার সময় ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য টিপস

রোজার সময় ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য টিপস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অনেকে মনে করেন রোজা মানে সারাদিন কিছু না খাওয়া। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি খাবার স্বাস্থ্যকরভাবে ও পরিমিত না খাওয়া হয়, তবে সারাদিন না খেলে ওজন কমবে না। তাই রোজা রাখার সঙ্গে সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা গুরুত্বপূর্ণ।

সেহরির জন্য প্রস্তাবিত ডায়েট:

  • এক কাপ ভাত
  • হাফ কাপ সবজি
  • মাছ, মুরগী বা ডিম
  • সালাদ

এড়িয়ে চলুন: অতিরিক্ত লবণ, ভাজা ও ঝাল খাবার

ইফতারের জন্য:

  • ১ গ্লাস চিয়া সিড পানি
  • ১টি ডিম
  • ১টি খেজুর
  • ১ বাটি ফল

ইফতার এবং ডিনার কখনো একসাথে না করার পরামর্শ দেওয়া হয়েছে। নামাজ শেষে একটি গ্রিন টি এবং কিছু বাদাম খাওয়া যেতে পারে।

ডিনার:

  • ১/২ টা রুটি
  • হাফ কাপ সবজি
  • প্রোটিন (মাছ, মুরগী, ডিম)
  • সালাদ
  • রাতের হালকা খাবার (প্রয়োজনে):
  • ১ কাপ দুধ বা টক দই

পানি পান করার পরিমাণ বাড়িয়ে আড়াই থেকে তিন লিটার রাখার পরামর্শ দেওয়া হয়েছে (সেহরি, ইফতার ও ডিনারের সময়)।

এক্সারসাইজের নির্দেশনা:

ইফতার করার এক ঘণ্টা আগে হালকা ব্যায়াম করার পরামর্শ। যদি মাথা ঘোরা বা দুর্বলতা অনুভূত হয়, তবে ইফতার করার পরে ব্যায়াম করা উচিত।

শুধু ওজন কমানোর জন্য রোজা রাখা উচিত নয়। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখলে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে। নিয়মিত নামাজ পড়া এবং অন্যকে উৎসাহিত করাও গুরুত্বপূর্ণ। নামাজ শেষে দু’হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করার পরামর্শ দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন