শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রামসু বাজারে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

    রামসু বাজারে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

    বুধবার (২৪ ডিসেম্বর) পুনর্বাসন কার্যক্রমের আওতায় মোট ২৫ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

    এর মধ্যে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩ জনের পরিবারকে ১ লক্ষ টাকা করে এবং ক্ষতিগ্রস্ত ১১৬ জন ব্যক্তিকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আজকের এই অর্থ সহায়তা কেবল একটি অনুদান নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। প্রশাসনের এই নজরদারি ও সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।"

    সভাপতির বক্তব্যে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না বলেন, "আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি যাতে প্রকৃত ভুক্তভোগীরা সরকারের এই সুফল পান। রামসু বাজার এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই পুনর্বাসন সহায়তার মাধ্যমে তারা তাদের ঘরবাড়ি মেরামত বা জীবিকা পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবেন। আমরা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে সব সময় মাঠে আছি।"

    অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন