শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের

    নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দাবি করেছে, পুশ-ইন করা ব্যক্তিদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে।

    বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে তিনজন নারীসহ মোট ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।

    ভোরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেদার ইউনিয়নের সাহেবের খাস এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় গোলের হাট ও কচাকাটা বাজার এলাকায় বিজিবির হাতে আটক হন।

    আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তারা দীর্ঘদিন ডিটেনশন ক্যাম্পে ছিলেন। পরে বিএসএফ তাদের রাতের আঁধারে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের দলে নারীসহ মোট নয়জন ছিলেন।

    এ বিষয়ে বিজিবির কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক সাংবাদিকদের জানান, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছিলেন। তাদের আটক করে একই পথে ফেরত পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন