শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরে ঘন কুয়াশা ও শীতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

    নবীনগরে ঘন কুয়াশা ও শীতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও নবীনগর পৌরসভা এলাকায় আজ ভোর থেকে তিতাস নদীর তীর ঘেঁষা শহরজুড়ে নেমে এসেছে ঘন কুয়াশা ও তীব্র শীতপ্রবাহ। প্রচণ্ড শীতের কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি, ফলে সড়ক ও জনপথে যানবাহন চলাচল ছিল সীমিত।

    হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। শীতের প্রভাবে অনেকেই সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এই সময়ে শিশুদের নিউমোনিয়াসহ শীতজনিত জটিলতা এড়াতে বিশেষ যত্ন নেওয়া জরুরি। তারা শিশুদের সবসময় গরম পোশাক পরানো এবং ঠান্ডা বাতাস থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন।

    শীতপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে কর্মজীবী মানুষের ওপরও। দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে। তিতাস নদীর তীরবর্তী এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি থাকায় নৌযান চলাচলেও ধীরগতি লক্ষ্য করা গেছে।

    এদিকে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে শিশুদের সকাল ও রাতে বাইরে বের হওয়া থেকে বিরত রাখা, পর্যাপ্ত গরম পোশাক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া ঠান্ডা পরিবেশে চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন