বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে পাওয়া গেল ৩৫ বস্তা নগদ টাকা

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে পাওয়া গেল ৩৫ বস্তা নগদ টাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হলে ৩৫ বস্তা নগদ টাকা উদ্ধার করা হয়।

দানবাক্স খোলার কাজে মসজিদ কমপ্লেক্সের শিক্ষক ও শিক্ষার্থী, এতিমখানার সদস্য, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ অংশ নেন। এবারের দানবাক্স খোলার সময় তিন মাস ২৭ দিন অতিবাহিত হয়েছে। আগের তুলনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছে।

এবারের পূর্বে চলতি বছরের ৩০ আগস্ট দানবাক্সগুলো খোলা হয়। সেই সময় রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

দানবাক্স খোলার অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তা তদারকিতে ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন