শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আদালতে আত্মসমর্পণ, দুই মামলায় জামিন পেলেন আখতার

    আদালতে আত্মসমর্পণ, দুই মামলায় জামিন পেলেন আখতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় রাজধানীর শাহবাগ থানা থেকে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত আখতার হোসেনের আইনজীবীর জামিন আবেদন নিয়ে এই আদেশ দেন। 

    আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২১ সালে পৃথক দুই থানার মামলায় এনসিপির নেতা আখতার হোসেন আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে পৃথক দুই আদালত এক মামলায় পাঁচশ এবং এক হাজার টাকাসহ মোট পনেরোশ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

    শুনানির আগে আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে তার বিরুদ্ধে মোট ৬টি মামলাটি দায়ের করা হয়েছিলো। এর মধ্যে ৪টিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি আজকে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

    মামলাগুলোর অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন