শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পৃথিবীর আকাশ কেন নীল? বিজ্ঞান জানাচ্ছে কারণ

    পৃথিবীর আকাশ কেন নীল? বিজ্ঞান জানাচ্ছে কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাগরের নীল জলরাশি আর নীল আকাশের আমাদের এই পৃথিবী। মাঝখানে সবুজের সমারোহ। মহাকাশ অন্ধকার কালো, কিন্তু পৃথিবীর আকাশ নীল কেন? আজকে আমরা এই বিষয়ের ব্যাখ্যা জানার চেষ্টা করব।

    পৃথিবী চারদিকে বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণ, তবে এসকল গ্যাসের মধ্যে বেশিরভাগ নাইট্রোজেন এবং অক্সিজেন।

    মূলত এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়।

    সাদা আলো বিভিন্ন রঙের দ্বারা তৈরি, নির্দিষ্ট করে বললে সাদা আলো সাতটি মূল রং এর মিশ্রণ, যেমনটা আমরা রামধনুতে দেখে থাকি। এই রঙগুলির প্রত্যেকটি একটি নির্দিষ্ট তরঙ্গে ভ্রমণ করে, তবে তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হলে আলোর রঙ পরিবর্তিত হয়ে যায়। সাদা আলোর সাতটি রঙ এর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়, অন্যদিকে নীল আলোতে খুব ছোট দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য থাকে।

    রঙিন আলোর তরঙ্গদৈর্ঘ্য যখন সূর্য থেকে আলো আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তরঙ্গগুলি গ্যাসের অণুগুলির সাথে সংঘর্ষ হয়। লাল এবং হলুদ রঙের মতো দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যগুলি গ্যাসের অণুগুলির সাথে সংঘর্ষ কম হয়, অর্থাৎ এদের বিক্ষেপণ কম হয়। ফলে আলো চারদিক ছড়িয়ে না পরে সোজা হয়ে যায় এবং আমাদের কাছে “নিয়মিত” সূর্যের আলো হিসাবে প্রদর্শিত হয়।

    নীলের মতো খাটো তরঙ্গদৈর্ঘ্যগুলি বায়ুমণ্ডলের গ্যাসের অণুগুলির সাথে অধিক সংঘর্ষ ঘটে ফলে এর বিক্ষেপণ বেশি হয়। এতে করে নীল আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পরে। নীল আলোর এমন বিক্ষেপণের জন্য সম্পূর্ণ আকাশ নীল দেখায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ