শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

    খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জিটুজি ২০২৫’ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী মহানগরের একটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের সদস্যরা মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দে মেতে ওঠেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন ডেভেলপারস লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “স্কুল-কলেজ জীবনের বন্ধন কখনো পুরোনো হয় না। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন পুনর্মিলনী আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত করে। এই ব্যাচ থেকে ভবিষ্যতে আরও নেতৃত্ব, উদ্যোক্তা ও সমাজের জন্য কাজ করা মানুষ বেরিয়ে আসবে—এটাই প্রত্যাশা।”

    তিনি আরও বলেন, বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

    অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাসানুর রহমান তানজির। তারা বলেন, সবার আন্তরিক সহযোগিতার কারণেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

    পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের পুরোনো দিনের স্মৃতি নতুন করে উপভোগ করেন। অনুষ্ঠানটির শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী জেমস অনিক, স্পর্শ শিপলু, দোলা দে, বর্ষা আচলসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। গান ও আনন্দের মধ্য দিয়ে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের এই পুনর্মিলনী এক আবেগঘন মিলনমেলায় রূপ নেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন