শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭ দিনের শোক

    খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭ দিনের শোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পুনিয়াউটস্থ এলাকায় জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপল সহদলীয় নেতাকর্মী।

    খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয় সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।

    এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামমল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সাতদিন ব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহণ, দোয়াসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন