শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নতুন বছরের আগের রাতের জন্য ঘরোয়া BBQ চিকেন

    নতুন বছরের আগের রাতের জন্য ঘরোয়া BBQ চিকেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যালেন্ডারের পাতা উল্টে দরজায় কড়া নাড়ছে ২০২৬ সাল। থার্টি ফার্স্ট নাইটের আনন্দ মানেই বন্ধুদের আড্ডা আর ধোঁয়া ওঠা গরম গরম বারবিকিউ। রেস্তোরাঁর ভিড় এড়িয়ে অনেকেই এখন ছাদ কিংবা ড্রয়িং রুমে ঘরোয়া আয়োজনে উৎসব উদযাপন করতে পছন্দ করেন। উৎসবের আমেজকে দ্বিগুণ করতে এবারের ৩১st নাইটে আপনিও তৈরি করতে পারেন জিভে জল আনা ‘স্মোকি চিকেন বারবিকিউ’।

    ৩১st নাইট স্পেশাল BBQ চিকেন 

    যা লাগবে :

    • চিকেন (লেগ / বড় পিস)
    • দই
    • আদা বাটা
    • রসুন বাটা
    • লেবুর রস
    • লবণ
    • মরিচ গুঁড়া
    • পাপরিকা বা কাশ্মীরি মরিচ
    • কালো মরিচ
    • BBQ সস
    • তেল
    • মাখন

    প্রথম কাজ (মেরিনেশন):

    • চিকেন ভালো করে ধুয়ে কেটে নিন
    • লেবুর রস, লবণ, আদা রসুন বাটা মাখিয়ে ১৫ মিনিট রাখুন
    • এবার দই, সব মসলা আর BBQ সস দিয়ে ভালো করে মাখান
    • ঢেকে কমপক্ষে ১–২ ঘণ্টা রেখে দিন

    ১ম উপায়:

    চুলায় BBQ চিকেন

    • প্যানে অল্প তেল গরম করুন
    • চিকেন সাজিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করুন
    • নিজের পানিতেই সেদ্ধ হবে
    • পানি শুকালে আঁচ বাড়িয়ে দুই পাশ সুন্দর রঙ করুন
    • শেষে মাখন ও BBQ সস ব্রাশ করুন

    ২য় উপায়

    ওভেনে BBQ চিকেন

    • ওভেন ১৮০ ডিগ্রি প্রি-হিট করুন
    • ট্রেতে চিকেন রেখে সামান্য তেল ব্রাশ করুন
    • ২৫–৩০ মিনিট বেক করুন
    • মাঝে একবার উল্টে BBQ সস লাগান
    • শেষ ৫ মিনিট গ্রিল মোড দিলে রঙ পারফেক্ট হবে

    ৩য় উপায়
    BBQ কয়লায় স্মোকি চিকেন

    • রান্না হয়ে যাওয়া চিকেন হাঁড়িতে রাখুন
    • জ্বলা কয়লা ছোট বাটিতে দিয়ে উপরে রাখুন
    • কয়লার উপর সামান্য তেল দিন
    • সাথে সাথে ঢাকনা বন্ধ করুন
    • ২ মিনিট রাখলেই আসল BBQ ঘ্রাণ

    গরম গরম বারবিকিউর সাথে পছন্দের ড্রিঙ্কস, তাজা সালাদ আর হালকা মিউজিক থাকলে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন হবে মনে রাখার মতো। নতুন বছরকে বরণ করে নিতে এই ঘরোয়া বারবিকিউ পার্টি হতে পারে আপনার অন্যতম সেরা পরিকল্পনা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন