শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে খামারে ঢুকে ১২ গরু লুট, অস্ত্রের মুখে মালিক জিম্মি

    সীতাকুণ্ডে খামারে ঢুকে ১২ গরু লুট, অস্ত্রের মুখে মালিক জিম্মি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া এলাকায় গভীর রাতে একটি গরুর খামারে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে খামার মালিককে বেঁধে রেখে ডাকাত দল খামার থেকে ১২টি গরু লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

    সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন উত্তর বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘এন আই এগ্রো ফার্মে’ এই ডাকাতির ঘটনা ঘটে।

    খামার মালিক ইসমাইল হোসেন জানান, রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে ১২ থেকে ১৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল খামারের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জিম্মি করে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর খামারে থাকা একে একে ১২টি গরু ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা।

    তিনি আরও বলেন, ডাকাতরা খুবই পরিকল্পিতভাবে এবং দ্রুততার সঙ্গে পুরো ঘটনা ঘটিয়েছে। ডাকাতদের ভাষা ও চলাফেরা দেখে মনে হয়েছে তারা আগে থেকেই খামারের সবকিছু সম্পর্কে ধারণা নিয়ে এসেছিল।ডাকাতি ঠেকাতে গিয়ে খামারের পাশে অবস্থিত একটি চায়ের দোকানের মালিক আমিন হোসেন বাধা দিতে গেলে ডাকাতদের মারধরের শিকার হন। একপর্যায়ে ডাকাতরা তাঁকে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে আহত অবস্থায় রয়েছেন।

    ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে খামার মালিক সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

    সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুট হওয়া গরু উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

    এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী রাতকালীন টহল জোরদারসহ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন