আপনার এনআইডি দিয়ে জানুন কতটি মোবাইল নিবন্ধিত আছে

আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কতটি মোবাইল রেজিস্ট্রেশন করা হয়েছে, তা এখন ঘরে বসেই জানা সম্ভব।
এছাড়া একই সাথে আপনার মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, সেটিও খুব সহজে যাচাই করা যায়। ব্যবহারকারীরা কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে নিজের ফোনের নিবন্ধন অবস্থা নিজেই নিশ্চিত করতে পারেন।
আপনার NID দিয়ে কতগুলো মোবাইল সেট রেজিস্টেশন করা হয়েছে তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- ১ - প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন।
- ২ - হোম পেজের ডান পাশের উপরে রেজিস্টেশন মেন্যু আছে ক্লিক করলে রেজিস্টেশন ফর্ম আসবে
- ৩ - বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টেশন করুন। এইক্ষেত্রে প্রথমে আপনার নাম দেওয়ার ক্ষেত্রে কোন স্পেস ব্যবহার করা যাবে না। এছাড়াও ইউজার আইডি দেওয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করবেন। আপনার যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয় তাহলে স্মার্ট আইডি অপশন দিবেন। আর যদি ১৩ অথবা ১৭ ডিজিটের সংখ্যা হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন।
৪ - রেজিস্টেশন শেষ হওয়ার পর লগইন করলে বিস্তারিত দেখতে পারবেন।
আপনার হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন আছে কি না এইটা যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে করার পর বাম পাশে দেখবেন লিখা আছে Check Your phone’s Verification Status instantly এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের IMEI নাম্বারটা দিয়ে বাটনে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না। আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য Dial: *#06#।